ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ এবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প ঢাবির ছাত্রী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা কোটালীপাড়ার সেতুতে ফুটবল দেশের পতাকার বদলে কালেমা খচিত পতাকা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় শাহজালালে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভে’ঙে যাত্রী উ’দ্ধা’র ‘শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে বৈঠক’ আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

এবার স্কটল্যান্ডকে ৩০ গোলে উড়িয়ে দিয়েসিগ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। মাঠের পারফরম্যান্সে আবারও আলো ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, করেছেন জোড়া গোল। তবে ম্যাচের পর ব্রাজিলিয়ানদের এই বড় জয় ছাপিয়ে ফুটবল বিশ্বে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে মেক্সিকান রেফারি সিজার রামোসের একটি বিতর্কিত সিদ্ধান্ত। ভিএআরের মারপ্যাঁচে পড়ে হ্যাটট্রিকবঞ্চিত হয়েছেন ভিনি, যা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারা।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জালের দেখা পেয়েছিলেন ভিনিসিয়ুস। স্কটল্যান্ডের বিপক্ষেও সেই ফর্ম ধরে রেখেছিলেন। ম্যাচের ২২তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির দ্বিধার সুযোগ নিয়ে বল কেড়ে নেন তিনি। এরপর ডিবক্সে ঢুকে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন। কিন্তু সেলেসাওদের সেই গোল উদযাপনের আনন্দ স্থায়ী হয়নি। পিচ সাইড মনিটরে রিপ্লে দেখে রেফারি সিজার রামোস ফাউলের অজুহাতে গোলটি বাতিল করে দেন। তার দাবি, বল কেড়ে নেওয়ার সময় হেনড্রিকে বাধা দিয়েছিলেন ভিনি। রেফারির এই সিদ্ধান্তে ডাগআউটে থাকা ব্রাজিলের কোচ ও ফুটবলাররা তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন।

বিতর্কিত সিদ্ধান্তে গোল বাতিল হলেও দমে যাননি ভিনিসিয়ুস। ম্যাচের শুরুতে স্কট ম্যাককেনার ভুলে ৭ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের ঠিক আগে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। মাঝে ২২ মিনিটের গোলটি বাতিল না হলে প্রথমার্ধেই ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক হ্যাটট্রিক পেয়ে যেতেন ভিনি। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ম্যাচে মেক্সিকান রেফারি সিজার রামোসের এমন বিতর্কিত সিদ্ধান্ত এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও সেলেসাওদের ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সেই ১১ গোলে ড্র হওয়া ম্যাচে রেফারি ছিলেন এই রামোস। সেদিন সুইজারল্যান্ডের সমতাসূচক গোলের আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধাক্কা দেওয়া হয়েছিল, যা এড়িয়ে যান তিনি। এ ছাড়া ম্যাচের শেষভাগে পেনাল্টি বক্সে গ্যাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলেও পেনাল্টির বাঁশি বাজাননি এই মেক্সিকান। সে সময় ম্যাচ শেষে ফিফার রেফারি কমিটির কাছে অফিশিয়ালি লিখিত অভিযোগও করেছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিশেষ করে ভিএআর প্রযুক্তি ব্যবহার না করার পেছনে রামোসের অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত

বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬