ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র পুলিশ ও আসামির শার্ট একই কীভাবে, জানালেন সেই পুলিশ কর্মকর্তা আজ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

সাংবাদিকের ছিনতাইকৃত ফোনসহ ধরা ৩, মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় অভিযানে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইলটিও। ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইউসুফ, সিয়াম এবং জহুরুল নামের তিন ছিনতাইকারীকে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত মোবাইল ফোন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বছিলা রোডে সাংবাদিকের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তৎপর হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এবং সহকারী কমিশনার জুয়েল রানার সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের নেতৃত্বে একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগে সাড়া না দেওয়ার কারণে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ক্লোজ হওয়া সদস্যরা হলেন—এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল ইসলাম এবং কনস্টেবল মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, “ভুক্তভোগীর অভিযোগ যথাযথভাবে আমলে না নেওয়ায় সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে ক্লোজ করে বিভাগীয় তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আটক তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের, প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর

সাংবাদিকের ছিনতাইকৃত ফোনসহ ধরা ৩, মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৬:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫