ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

দক্ষিণ সুরমায় জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা প্রচারণা, নির্বাচনে এম এ মালিককে সমর্থনের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি বাজারের দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এম এ মালিক। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।” তিনি আরও দাবি করেন, “বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন।”

বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার দোয়া কামনা করেন।

পথসভাটি আয়োজন করেন মোগলাবাজার ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আলতাফ হোসেন ও সাবেক সভাপতি নামড় উদ্দিন। সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন বলেন, “জননেতা এম এ মালিক নির্বাচনে মনোনয়ন পেলে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি তার পক্ষে কাজ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সদস্য শাহআলম, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নামড় উদ্দিন, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

দক্ষিণ সুরমায় জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা প্রচারণা, নির্বাচনে এম এ মালিককে সমর্থনের ঘোষণা

আপডেট সময় ০৬:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫