রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাংবাদিক আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে অবস্থিত মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ জানালেও, থানার কর্মকর্তাদের অসহযোগিতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হন তিনি।
ওসি আলী ইফতেখার হাসান ভুক্তভোগীকে বলেন, “আমি ওসি হয়েও কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।”
অভিযোগ দেয়ার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অভিযোগ নিতে গড়িমসি করেন, কলম না থাকা, কপি না দেয়া, শার্টের বোতাম নিয়ে তুচ্ছ মন্তব্য—এসব ভুক্তভোগীকে আরও অপমানিত করে।
ঘটনার পর পুলিশের তৎপরতায় সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























