ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ স্বামীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস, প্রাণ গেল নারী ইউপি সদস্যের জমি লিখে না দেওয়ায় প্রতিবন্ধী মা-র সঙ্গে ছেলে ইসলামী আন্দোলনের নেতার অমানবিক আচরণ সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

ধর্মেন্দ্রের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী যিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এবার ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ জোশীকে।

দেশটির রাষ্ট্রপতি কার্যালয় এ দিন সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো দেশবিরোধী শক্তি লাভবান হতে না পারে, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, চার দশকের বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি সবসময় বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি তৈরি করে।

ধর্মেন্দ্র’র পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

ধর্মেন্দ্রের পদত্যাগের পর ভারতের নতুন শিক্ষামন্ত্রী যিনি

আপডেট সময় ১০:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬