ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও! স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও! আন্দোলন ঘিরে মদের দোকান বন্ধের নির্দেশ একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর হরমুজ প্রণালির উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ

যদি ছেলে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে: ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন কুকুরেয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দেখা যেত। আশির দশকে শুরু হয়ে দুই হাজার সালের আগ পর্যন্ত এই ট্রেন্ড ছিল। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো তারকারা ছিলেন কার্লোস ভালদেরামো, ডেভিড বেকহ্যাম, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রোনালদিনহোরা এখন স্টাইলে পরিবর্তন এসেছে। ফুটবলাররা এখন ফেড কাট দিয়ে মাঠ নামতে পছন্দ করেন। তবে একটু ব্যতিক্রম মার্ক কুকুরেয়া, মাতেও গুয়েন্ডোজি ও বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। পায়ের জাদুর সঙ্গে ঝাঁকড়া চুলে মাঠ মাতিয়ে রাখছেন।

কুকুরেয়ার লম্বা চুল রাখার পেছনের গল্পটা অবশ্য হৃদয়বিদারক। অন্যরা কাঁচির নিচে নিজেদের সঁপে দিতে পারলেও স্পেনের ডিফেন্ডার সহজে পারবেন না। কেন পারবেন না তারই গল্প এবার শুনিয়েছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। বড় ছেলের জন্যই তিনিই চুল কাটেন না।

কুকুরেয়ার তিন সন্তান। মাতেও, রিও ও বেলা। এর মধ্যে বড় ছেলে মাতেও অটিজমে ভুগছেন। ৩ বছর বয়সে তার এই সমস্যা ধরা পড়ে। মাতেও লম্বা চুল পছন্দ করে বলেই আর চুল কাটতে পারেন না। কুকুরেয়ার মনে ভয়, যদি কখনো তাকে ভুলে যায় ছেলে, তখন যেন লম্বা চুল মাতেওকে চিনতে সহায়তা করে। ছেলে মাতেওর চুল তার মতোই।

লম্বা চুল রাখার পেছনের গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসা বিশ্বকাপজয়ী কুকুরেয়া বলেছেন, ‘আমার বিশেষ চাহিদা সম্পন্ন এক ছেলে আছে। টাকাপয়সা থাকার পরিবর্তে আমার ছেলে যদি সুস্থ থাকত আমি খুশি হতাম। চুল বড় করেছি কারণ আমার ছেলে পছন্দ করে। এক মুহূর্তের জন্যও যদি সে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

যদি ছেলে আমাকে ভুলে যায় অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে: ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন কুকুরেয়া

আপডেট সময় ১০:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬