ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী এবার ইয়েমেনের হোদেইদায় সৌদি আরবের হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের ভারতের বিপক্ষে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল, দাবি বাংলাদেশে সফরেরও! স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজনের পরিকল্পনা ফিফার সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের নতুন হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি: রণধীর মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও! আন্দোলন ঘিরে মদের দোকান বন্ধের নির্দেশ একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর হরমুজ প্রণালির উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র: আরাগচি বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ

বিশ্বকাপ ফাইনালই ছিল দেশের হয়ে মেসির শেষ ম্যাচ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এবার আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস দাবি করেছেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালই ছিল লিওনেল মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। যদিও ৩৯ বছর বয়সী এই তারকা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি, তিনি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন কি না। কোপা সুদামেরিকানায় বোকা জুনিয়র্সের জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পারেদেস বলেন, ‘আমার মনে হয়, বিশ্বকাপের ফাইনালই জাতীয় দলের হয়ে ছিল মেসির শেষ ম্যাচ। আগে থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমি চাই, সেটি সত্যি না হোক। আমি আশা করি, সে আরও খেলবে। শেষ সিদ্ধান্ত তারই। যে সিদ্ধান্ত তাকে আনন্দ দেবে। সেটিই আমাদেরও খুশি করবে।

খবর প্রকাশ করেছেও গ্লোবো।  স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগেই বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি এমন বুট পরে খেলেন, যাতে লেখা ছিল, The Last Tango যার বাংলা অর্থ, শেষ ট্যাঙ্গো। ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে স্পেনের ফেরান তোরেসের একমাত্র গোলে ১০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে চোখের জল নিয়ে মাঠ ছাড়েন মেসি। যা তার সম্ভাব্য বিদায়কে আরও জোরালো করে তুলেছে। 

৩৯ বছর বয়সী মেসি এখনো জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড ২০২৬ বিশ্বকাপে আটটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন। পুরো টুর্নামেন্টে কেবল ফাইনালেই তিনি কোনো গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখতে পারেননি। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ এবং জমকালো বিদায়ী ম্যাচের আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর মাধ্যমে ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় জানানোর সুযোগ পাবেন  ভক্তসমর্থকরা।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সময়ে এসেছে অভাবনীয় সব মোড়। ক্যারিয়ারের শুরুর দিকে টানা কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের পর তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ২০১৪ ফিফা বিশ্বকাপের ফাইনাল হার, কোপা আমেরিকার একাধিক শিরোপা হাতছাড়া হওয়ার পর অবসরও নিয়ে নিয়েছিলেন। কিন্তু ফিরে এসে দেখা পান স্বর্ণযুগের। অন্ধকার সময় কাটিয়ে তিনিই আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল এক স্বর্ণযুগ। মেসিকে কেন্দ্র করেই আর্জেন্টিনা জেতে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবারও দলকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত টেনে নেন তিনি। কিন্তু শেষটা রাঙাতে পারেননি। রীতিমত আকাশ ভেঙে পড়ার মতোই পারফরম্যান্সে মেসির শেষটা হয় বিষাদমাখা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালই ছিল দেশের হয়ে মেসির শেষ ম্যাচ!

আপডেট সময় ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬