ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো নাম প্রকাশ করতে রাজি নয় বিএনপি। এ বিষয়ে দলের সর্বোচ্চ পর্যায়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও সিদ্ধান্ত যথাসময়ে দলের উচ্চপর্যায় থেকে জানানো হবে। পাশাপাশি পদত্যাগ করা রাষ্ট্রপতির বিচারের দাবি জানানো বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানও তাদের নিজ নিজ দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

এ সময় নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন।

উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর সংবিধানের বিধান অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যেই জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতির শেষ সিনেমা

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে যা বললেন রিজভী

আপডেট সময় ০১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬