ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং আবেদন প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডসে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভিসা পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং বদ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরের মতো খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সংক্রান্ত জটিলতার বিষয়ও তুলে ধরে এ বিষয়ে ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানায় বাংলাদেশ।

জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বিষয়গুলো ইতিবাচকভাবে পর্যালোচনার আশ্বাস দেন। পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেদারল্যান্ডসে ভিসা প্রত্যাখ্যান, উদ্বেগ জানাল বাংলাদেশ

আপডেট সময় ০৫:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬