ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা ‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার

চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

পুরান ঢাকার বাদামতলী মার্কেটসংলগ্ন সব অবৈধ পার্কিং ও দোকানপাট দ্রুত উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ ওঠায় বাবুবাজার ব্রিজের নিচে সিটি করপোরেশনের পরিচালিত কার পার্কিং কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদামতলী এলাকার অবৈধ স্থাপনা ও পার্কিং সমস্যা নিয়ে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বিষয়টি জানার পরপরই প্রশাসক সংশ্লিষ্টদের সব ধরনের অবৈধ পার্কিং ও স্থাপনা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা গেলে বাদামতলী এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর অগ্রগতি হবে।

এদিকে, একটি জাতীয় দৈনিকে বাবুবাজার ব্রিজ এলাকায় সিটি করপোরেশনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ডিএসসিসির নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে ৩২ নম্বর ওয়ার্ডের বাবুবাজার ব্রিজের নিচে নবনির্মিত কার পার্কিংয়ের ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ব্লকের ২৮ হাজার ৫১ দশমিক ১২ বর্গফুট জায়গায় চলমান পার্কিং কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে ডিএসসিসি।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন জনগণের সেবার জন্য কাজ করে। নাগরিকদের ভোগান্তি সৃষ্টি কিংবা করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ ডিএসসিসি নিজে করবে না, কাউকেও করতে দেবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং বন্ধ

আপডেট সময় ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬