ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ধর্ষকদের যৌনাকাঙ্ক্ষা নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী বরিশালে ফের বাস ধর্মঘট, মহাসড়ক অবরোধ বিশ্বকে হতবাক করা সেই ফিলিস্তিনি শিশুর ছবি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করল মিশর

শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতের সরকার হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাইছে না, তাই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দিচ্ছে—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতের এমন অবস্থান শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে দেশে ফেরত চায়।

সরকারের গণতান্ত্রিক মানসিকতা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা একটি মানসিকতার বিষয়। গত ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। তবে বর্তমান সরকারের গত ছয় মাসে কাউকে বন্ধ বা থামিয়ে রাখার কোনো মানসিকতা দেখা যায়নি বলেও দাবি করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। গত ১৭ বছরে পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবার সহযোগিতা প্রয়োজন।

দেশের সামাজিক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অন্যের পাশে থাকতে জানে। তবে কিছু মানুষ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এ ধরনের বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে।

সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের অবস্থান তুলে ধরে আন্দালিব রহমান পার্থ বলেন, সাংস্কৃতিক বিষয়ে বাধা বা বিঘ্ন সৃষ্টি করার কোনো মানসিকতা সরকারের নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক

শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিকভাবে দায় নিতে চাচ্ছে না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬