ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং বন্ধ ‘আম্মারের দেখানো খরচ অবাস্তব’, যা বললেন শিবির সভাপতি মিউজিকের সঙ্গে গান না গাওয়ার ঘোষণা জামায়াত নেতার ছেলের চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ধর্ষকদের যৌনাকাঙ্ক্ষা নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এবার ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিকল্পনা বাস্তাবায়নের জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলা এলাকায় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বৈঠক শেষে আলোচনার মূল বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, প্রাকৃতিক পানির ভারসাম্য রক্ষায় সরকার ভূগর্ভস্থ পানি উত্তোলনের নির্ভরতা কমিয়ে আনার দিকে জোর দিচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকায় সরবরাহ করা পানির প্রায় ৭৪ শতাংশই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা পরিবেশ ও নগরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে গ্যাসের মতোই পাইপলাইনের মাধ্যমে শোধিত পানি সারাদেশে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মেঘনা নদী থেকে পানি এনে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়েসায়েদাবাদ প্রকল্পবাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই প্রকল্পটির কাজ সম্পূর্ণ শেষ হলে প্রতিদিন ঢাকায় অন্তত ৯৫ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ করা সম্ভব হবে।

প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়ায় সহযোগী দেশ হিসেবে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট বা পানি শোধন প্রকল্পের জন্য ডেনমার্ক সরকারের পক্ষ থেকে আরও ১০০ কোটি টাকার সহায়তা পাওয়ার তথ্য জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬