ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বাবুবাজার ব্রিজের নিচে পার্কিং বন্ধ ‘আম্মারের দেখানো খরচ অবাস্তব’, যা বললেন শিবির সভাপতি মিউজিকের সঙ্গে গান না গাওয়ার ঘোষণা জামায়াত নেতার ছেলের চাঁদপুরে অর্ধশত ট্রান্সফরমার চুরি, চরম ভোগান্তিতে গ্রাহক ব্যাগের ভেতর থেকে নবজাতক উদ্ধার, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে ধর্ষকদের যৌনাকাঙ্ক্ষা নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গ্যাস আমদানি করতে না পারার কারণেই দেশে চলমান গ্যাস সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে প্রয়োজনীয় গ্যাস আমদানি করা কঠিন হয়ে পড়েছে। ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি, তা বলা যাবে না; তবে সংকটের মূল কারণ গ্যাস আমদানি করতে না পারা।

শিল্পকারখানা সচল রাখতে মালিকদের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি। একই সঙ্গে গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনার বিষয়েও কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস আনা হবে, নাকি এলএনজিতে রূপান্তর করা হবে—তা নিয়ে সমীক্ষা চলছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গ্যাস পরিস্থিতি পুরোপুরি সহনীয় পর্যায়ে আনতে প্রায় দুই বছর সময় লাগতে পারে।

এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি স্বল্পমূল্যে চাল বিক্রির কার্যক্রমও চলছে।

নারীদের জন্য পিংক বাস চালু করাকে সরকারের ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন জাহেদ উর রহমান।

ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এসব যানবাহনকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। যান চলাচলে শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে এ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। ধীরে ধীরে দেশের আরও বেশি পরিবারকে এর আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

গ্যাসের মূল সমস্যা আমদানি করতে না পারা: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬