ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী ‘দেরি হওয়ার আগেই দেশে ফিরে যান’, মার্কিন সেনাদের ইরানের কড়া হুঁশিয়ারি ভারতের মাটিতে নামলো রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান বিদ্যুৎ বিল নিয়ে অশালীন বক্তব্য, আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত ফিলিস্তিনের প্রতি পুনর্সমর্থন ব্যক্ত করলো পাকিস্তান-তুরস্ক কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক

হামলা–আটক ছিনতাই কাণ্ডে উত্তপ্ত কুড়িগ্রাম: পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের ইটপাটকেল, ছয় সদস্য আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) জেলার রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘জুলাই সনদ বাতিল’–সংক্রান্ত পোস্টার টানানো এবং সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন বৈঠক চলছে—এমন গোপন খবরের ভিত্তিতে রাজিবপুর থানা পুলিশ অভিযানে যায়। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করির ছক্কুকে আটক করে পুলিশ। তবে হামলাকারীরা মব গঠন করে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। হামলায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব ও জয়ন্তসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০–৪০০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকা থেকে রহিম আহম্মেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) গ্রেপ্তার করা হয়।

রাজিবপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সরকার উৎখাতের পরিকল্পনায় গোপন মিটিংয়ের খবর পেয়ে আমরা সেখানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হামলা চালায় এবং আটক আসামিকে ছিনিয়ে নেয়। আমাদের ছয় সদস্য আহত হয়েছেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ১৭ বছরে মতপ্রকাশের সুযোগ ছিল শুধু একজন ও একটি দলের: রিজভী

হামলা–আটক ছিনতাই কাণ্ডে উত্তপ্ত কুড়িগ্রাম: পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের ইটপাটকেল, ছয় সদস্য আহত

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫