ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১০৭০ বার পড়া হয়েছে

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুবাশশির শাহরিয়ার মারুফ (২৪)। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে অসুস্থ হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা— হৃদরোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।

মারুফ প্রাইম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। সহপাঠীরা তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানান, আজ চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মারুফ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।

বন্ধুত্ব আর পরামর্শে সবসময় পাশে থাকা মারুফের মৃত্যুতে স্তব্ধ সহপাঠীরা। যুবায়ের শায়খ ফেসবুকে লিখেছেন,
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মুবাশশির মারুফ আর নেই। জীবন কতটা অনিশ্চিত! আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।’

চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম চৌধুরী লিখেছেন,
‘কে জানত এভাবে আমাদের ছেড়ে চলে যাবে! আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন।’

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসএসডিএফ) প্রাইম মেডিকেল ইউনিটের সাধারণ সম্পাদক সিবগাতুল ইসলাম বলেন,
‘এমন বেদনাদায়ক মৃত্যু মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কঠিন। এটি প্রাইম মেডিকেল সম্প্রদায় ও পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫