ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাবি ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদে ডাকসুর অভিযান, হুঁশিয়ারি জিএস ফরহাদের: ‘হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডাকসু প্রতিনিধিবৃন্দ, প্রক্টরিয়াল টিম, সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল কর্তৃপক্ষ।

এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেন হকাররা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও।

এরই মধ্যে এ ঘটনায় কঠোর অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়।”

তিনি আরও লিখেন, “বহিরাগত উচ্ছেদে যাদের পুরনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা এখন নতুন বয়ান হাজির করছে এবং মিছিলের আয়োজন করছে। কথা একটাই—হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

ঢাবি ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদে ডাকসুর অভিযান, হুঁশিয়ারি জিএস ফরহাদের: ‘হয় ডাকসু থাকবে, নতুবা মাদক সিন্ডিকেট’

আপডেট সময় ০৮:২১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫