ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

বিএনপি’র মনোনয়ন বিতর্ক স্বাভাবিক, দল এগিয়ে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় মনোনয়ন নিয়ে যে বিক্ষোভ হচ্ছে তা স্বাভাবিক এবং এতে কোনো অসুবিধা নেই। তিনি জানান, বৃহৎ একটি দলের প্রতিটি আসনে চার-পাঁচজন প্রার্থী মনোনয়ন চাইবে, যা অতীতেও হয়েছে। ফখরুল বলেন, ‘দল পিছিয়ে যাচ্ছে না, বরং বিএনপি অন্য দলের তুলনায় অনেক এগিয়ে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। দলগুলো নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে। আমরা আশা করি কোন ধরণের ঝামেলা ছাড়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি বা মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।’

মতবিনিময় সভায় ফখরুল আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বিএনপি’র মনোনয়ন বিতর্ক স্বাভাবিক, দল এগিয়ে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫