ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

লঞ্চঘাটে চাঁদাবাজিতে ছাত্রদল নেতা তৌহিদুল নয়নসহ ৩ জন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৪৪২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তুলতে গিয়ে রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম নয়নসহ দুই সহযোগীকে আটক করেছে উপজেলা কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে রামগতি কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ডের অভিযান দুপুর ১১ টার দিকে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাটে পরিচালিত হয়। অভিযানকালে নয়নসহ তিনজনকে আটক করে তাদের কাছ থেকে চাঁদাবাজির রশিদ বই উদ্ধার করা হয়। অভিযুক্তরা লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের রামগতি থানাে হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছেন এবং বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

লঞ্চঘাটে চাঁদাবাজিতে ছাত্রদল নেতা তৌহিদুল নয়নসহ ৩ জন আটক

আপডেট সময় ০৭:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫