ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে: তাহেরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে: তাহেরী

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

সোমবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন , আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং বার্তাকে এদেশের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী করে। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো।

তিনি বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটকে বিজয়ী করুন। কারণ দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। বিমানবন্দরে এ সময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে: তাহেরী

আপডেট সময় ০১:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫