ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

২ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় মো. ইউসুফ হোসেনের (৩৮) ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসী জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইউসুফ দীর্ঘদিন যাবৎ সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির চা দোকানদার ও মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আনোয়ার চাঁদা দিতে সব সময়ই অপারগতা প্রকাশ করেন।

মঙ্গলবার সকাল ১০টায় দাবিকৃত চাঁদার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে ইউসুফ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন জানান, ইউসুফ যুবদলের একজন কর্মী। উপজেলার বিভিন্ন প্রোগ্রামে তাকে অংশগ্রহণ করতে দেখেছি।

এদিকে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারী জানান, দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় বাগবিতণ্ডার একপর্যায়ে ইউসুফ ছুরিকাঘাতে আনোয়ারকে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

২ লাখ টাকা চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০১:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫