বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটে ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন।
দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম দায়িত্ব ছাড়তে আগ্রহী। সে অনুযায়ী চলতি বছরই নেতৃত্ব পরিবর্তনের পথে যাচ্ছে সংগঠনটি।
গঠনতন্ত্র অনুযায়ী, সারা দেশ থেকে আগত কয়েক হাজার সদস্যের সরাসরি ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্বাচিত সভাপতি পরবর্তীতে একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন।
এবারের সম্মেলনে সভাপতি পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ছাত্রশিবিরে সাধারণত সেক্রেটারি জেনারেলই পরবর্তী কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। সে ধারাবাহিকতায় নুরুল ইসলাম সাদ্দামের সভাপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন নেতারা। অন্যদিকে আলোচনায় থাকা বাকি নেতাদের মধ্য থেকেই সেক্রেটারি জেনারেল মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নেতাদের মতে, ২০২৫ সালের এই সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ের সূচনা। সামনে জাতীয় নির্বাচন থাকায় তরুণ ভোটারদের আকৃষ্ট করতে মেধাবী, কৌশলী ও সময়োপযোগী নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ছাত্র রাজনীতির নতুন ধারায় নিজেদের অবস্থান আরও সুসংহত করাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।
ঢাকা
,
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহু নন, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প!
বিএনপি নেতা আটক, থানা ঘেরাও নেতা-কর্মীদের
সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত
চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর…
শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি
গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের
বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস
শুক্রবার শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কে হচ্ছেন পরবর্তী সভাপতি?
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৫১৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























