ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন হাদি হত্যার বিচার বিলম্বের কারণ জানালেন আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোস্তাকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকে আসলে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতনভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বদানকারী একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আইসিএমএবির এই ফেলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

এদিকে, নতুন গভর্নরের নিয়োগের পর পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোস্তাকুর রহমান

আপডেট সময় ১২:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬