ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

আগে কাজ, পরে কথা হবে: সাংবাদিকদের নতুন গভর্নর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

এবার কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ১৪তম গভর্নর মো. মোস্তাকুর রহমান।  আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশমুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় মোস্তাকুর রহমান, এসেছি, কাজ শুরু করি তারপর কথা বলা যাবে। আগে কাজ, পরে কথা হবে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে মোস্তাকুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকে আসার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি মতিঝিলে অবস্থিত ব্যাংক পাড়ায় আসেন। গত ২৫ ফেব্রুয়ারি ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। 

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।  নিয়োগের শর্ত অনুযায়ী তিনি সরকারের নির্ধারিত বেতনভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও ছিল সেই প্রজ্ঞাপনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

আগে কাজ, পরে কথা হবে: সাংবাদিকদের নতুন গভর্নর

আপডেট সময় ১২:২৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬