ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

আমরা সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধিতে (বিরোধীদল) আছি, অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন কুষ্টিয়া৩ আসনের এমপি মুফতি আমির হামজা। এমপি আমির হামজা বলেন, ‌‘আমাদের কিছু বন্ধু ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এটার জন্য আমরা পেরে উঠছি না। তবে বাধা এলেও আমরা মানবো না।

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে। এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেবো।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

আমরা সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

আপডেট সময় ১১:২১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬