ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ এশিয়ার ৩ দেশ একজনকে কুপিয়ে হত্যা করেছি, লাশ নিয়ে যান তুরাগে কার লাশ’ পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ গোলাম মাওলা রনির বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের টেকনাফ সীমান্তে কালেমা লেখা সাদা পতাকা টাঙানো নিয়ে আলোচনা, খোঁজ নিচ্ছে প্রশাসন ‘হাদি হত্যার বিচার’ চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদের দান, মিলল প্রায় ১৬ কোটি টাকা ২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে সংলাপে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বিল গেটসের সঙ্গে দেখা করে তাকে দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর বিল গেটস ঝটিকা সফরে দেশে এসেছিলেন।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একদল সমালোচনা করছে, এগুলো মানুষের ভাষা না। গালিগালাজ করা বাকস্বাধীনতা না।

সংলাপে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, দেশজুড়ে ফ্রি ইন্টারনেট দেয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের ‘ভয়ংকর অস্ত্রের’ অনুকরণ করছে পুরো বিশ্ব

তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আপডেট সময় ১০:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬