ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন মানচিত্র থেকে মু’ছে যেতে পারে বাংলাদেশ! নতুন গবেষণায় স’ত’র্ক’বা’র্তা ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিক্সের শিকার বিশেষজ্ঞদের ছাড়িয়ে এবার ভ্যাকসিন বানাল এআই! বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোতে রমরমা যৌন বাণিজ্যের ব্যবসা বিশ্বকাপের আগে আবারও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল এক মাসেই ৩৮ হাজার মামলা, ট্রাফিক আইন ভাঙায় গুনতে হচ্ছে কত টাকা? বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী তুরস্ক, সম্পর্ককে নিতে চায় নতুন উচ্চতায় সাতসকালের হা’ম’লা’য় কেঁ’পে উঠল ভারতের মণিপুর, প্রা’ণ গে’ল ৩ জনের বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

এবার খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। একইসঙ্গে এ মামলায় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা হয়। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০৩০ জনকে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়,মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে, গত ১৬ এপ্রিল নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৯ সদস্যদের কমিটিতে মনির হোসেনকে সভাপতি এবং জিৎজয় ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কমিটি গঠনের পর ২১ এপ্রিল সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জড়ো হন জেলা শাখার নেতারা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শুভমঙ্গল চাকমা এর নেপথ্যে কাজ করেছেন। বিষয়টি জানতে পেরে গতকাল বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝড়ে পড়ে যাওয়ার পর ‌‌‘উঠে দাঁড়ানো’ সেই গাছ কেটে ফেললো প্রশাসন

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা

আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬