ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা ১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায় ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমীর ‘বাড়িত কি সবাই পুড়া মরছে, কেউ ফোন ধরিচ্ছু না’ সৌদিতে নিহতের শেষ কথা ফের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ-জলকামান ব্যবহার ৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই পেল জিপিএ-৫ থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, বিএনপি নেতা গ্রেপ্তার

‘আমি ছাত্রদল সভাপতি’ বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৬০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরীক্ষার নির্ধারিত সময় শেষ হলেও ২০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফিরোজ আহমেদ শাকিল উত্তরপত্র জমা দিচ্ছিলেন না। হলগার্ড প্রভাষক ফেরদৌস আলী তাকে বারবার অনুরোধ করলে শাকিল ক্ষিপ্ত হয়ে নিজের ছাত্রদল সভাপতির পরিচয় দিয়ে উচ্চস্বরে চিৎকার করেন এবং প্রভাষককে মারধর করেন। এমনকি কেন্দ্রের বাইরে গিয়েও তাকে শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জানান, ফিরোজ আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, বিকেলে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার দায়ে ফিরোজ আহমেদ শাকিলকে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা

‘আমি ছাত্রদল সভাপতি’ বলেই পরীক্ষার হলে শিক্ষককে মারধর

আপডেট সময় ১০:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫