ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র

একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে: চরমোনাই পীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

এবার প্রতিহিংসা বাদ দিয়ে সবাই মিলে দেশের কল্যাণে কাজ করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন,একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে। এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। তিনি বলেন, চাঁদাবাদি বন্ধ করতে বললে যদি গালাগাল করে তাহলে তাদের চরিত্র যে কতটা নোংরা হয়ে গেছে, সহজেই অনুমেয়।

গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশের সড়কে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা গর্বিত। কারণ, তাদের চরিত্র ভোগবাদী রাজনৈতিক দলগুলোর মতো নয়। ইসলামী যুব আন্দোলন বিপথগামী যুবকদেরকে দেশপ্রেম ও আদর্শ শেখায় পক্ষান্তরে অন্যান্য দলের যুবসংগঠন যুবকদেরকে খুন, ধর্ষণ ও চাঁদাবাজি শেখায়। আমাদের যুব আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নাই, এটা আমাদেরকে আনন্দিত করে।

মুফতি রেজাউল করীম আরো বলেন, একটি দলের সিনিয়র নেতারা বক্তব্যে আমাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে, এটা তাদের প্রতিহিংসা। কারণ, আল্লাহর রহমতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, সংগঠনের মাধ্যমে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেশের মানুষের সাধারণ শিক্ষা ও ইসলামী আদর্শ শিক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কোনোদিন মানুষের স্বার্থবিরোধী কাজ করিনি, সম্ভবত এটাই আদর্শবিবর্জিত দলগুলোর ভয়ের কারণ।

যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী ও জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীবের সঞ্চালনায় জমায়েতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আবদুল কাইউম, কে এম আতিকুর রহমান, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অধ্যাপক নাছির উদ্দিন খান, মুফতি রেজাউল করীম আবরার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক

একটি দলের নেতারা আমাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে: চরমোনাই পীর

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫