ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ ছেলের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল মায়ের বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

যারা পরিবেশকে ধ্বংস করবে, পাবে না বিএনপির মনোনয়ন: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

এবার নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে, নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না। শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে মেনিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

আমীর খসরু বলেন, ‘রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নাই।’

বিএনপি পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘অনেক মাছ, পাখি ও গাছপালা দেখে আমরা বড় হয়েছিলাম তা এখন আর নাই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পরিবেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানে কাজ করবে বিএনপি।’

পরিবেশের ক্ষেত্রে তরুণ ও অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘বিগত সময়ে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় ছিল না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি এটা আগে দেখা যায়নি। এটাই গণতন্ত্র। রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে ১০০ সংস্কার করেও লাভ নেই।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাকসু ভিপি-জিএসকে ব্যঙ্গ করে রাবিতে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

যারা পরিবেশকে ধ্বংস করবে, পাবে না বিএনপির মনোনয়ন: আমীর খসরু

আপডেট সময় ০২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫