ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ স্মার্টফোনের মতো চার্জ লাগবে ২০২৬ বিশ্বকাপ বলে ! ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন

গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-সদস্যসহ পাঁচজন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগরের আহ্বায়কসহ পাঁচজন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের সাদমান সাদাব (২১), বাড্ডার আলাতুন্নেছো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম (১৩), চাঁদপুরের ইব্রাহীম হোসেন (২৪) ও নোয়াখালীর সেনবাগ উপজেলার আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার হওয়াদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। আর সিয়াম ও সাদাব একই সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, অভিযুক্তরা একটি বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকার দাবি করলে, সেখানেই তাদের হাতেনাতে আটক করা হয়। বর্তমানে ভুক্তভোগী এবং অভিযুক্তরা গুলশান থানায় রয়েছেন। লিখিত অভিযোগ গ্রহণের পর তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতা-সদস্যসহ পাঁচজন

আপডেট সময় ১১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫