ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড় এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমাবেশ, রামুতে শোডাউন যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভারতের পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারের উপায় খুঁজে বের করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ওই কমিটি এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে সরকারের কাছে। রবিবার (২৬ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে হিন্দিতে দেওয়া বক্তব্যে মোদি বলেন, টাস্কফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে আগামী দিনের পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ করা হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভারত সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। আমরা দ্রুত বিচার আদালত গঠন করেছি। আগামীকাল সংসদেও কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।”

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ক্রকোচ জনতা পার্টি (সিজেপি)’-এর নেতৃত্বে চলা আন্দোলনের একদিন পর এ ঘোষণা দিলেন মোদি। ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “তবে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “এসব বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি পরীক্ষা ব্যবস্থার সংস্কারে কাজ করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

নন্দন নিলেকানি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা এই টাস্কফোর্সে থাকবেন। তারা বিশেষ করে প্রযুক্তির ব্যবহার এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে ভারতের পরীক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন—ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।

নন্দন নিলেকানি প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসেবামূলক ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি ই-গভ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা, যা প্রযুক্তির মাধ্যমে নগর প্রশাসনকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে কাজ করে।

দুই দশকেরও বেশি সময় ধরে নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিলেকানি ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৃহৎ পরিসরে প্রযুক্তির সফল প্রয়োগে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।

এ ছাড়া তার সহ-প্রতিষ্ঠিত একস্টেপ ফাউন্ডেশন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লাখ লাখ শিশুর প্রাথমিক সাক্ষরতা ও গণিত শিক্ষার উন্নয়নে কাজ করছে।

নন্দন নিলেকানি ভারতের আইআইটি বোম্বে থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রযুক্তি ও সমাজসেবায় অবদানের জন্য তিনি পদ্মভূষণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এবার নরেন্দ্র মোদির নির্দেশে পরীক্ষা সংস্কার বিষয়ক টাস্কফোর্স গঠন

আপডেট সময় ১০:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬