ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন, প্রকল্প এলাকা পরিদর্শন আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জোড়া গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন নেইমার বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জোড়া গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন নেইমার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফিরে নতুন করে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের ম্যাচ চলাকালে গ্যালারিতে না থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়েন ব্রাজিলীয় তারকা। তবে মাঠে ফিরেই যেন সব সমালোচনার কড়া জবাব দিলেন তিনি; জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচালেন এই ফরোয়ার্ড।

শনিবার(২৫ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি’-এর ম্যাচে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্তোস। দলের এমন কঠিন সময়ে একাদশে ফিরে শুরু থেকেই আলো ছড়ান ৩৪ বছর বয়সী নেইমার। ডিবক্সের ভেতর সতীর্থের সঙ্গে বল দেওয়ানেওয়া করে দুর্দান্ত এক শটে প্রথম গোলটি করেন তিনি। গোলের পরই দেখা যায় তার বহুল আলোচিত সেই উদ্‌যাপন। হাতে পোকার কার্ড খেলার ভঙ্গি করে সমালোচকদের স্পষ্ট বার্তা দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

এর আগে কোপা সুদামেরিকানায় সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালে টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই সমালোচনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেছিলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। অনুশীলনে সদ্য ফেরায় ম্যাচে যাইনি। আর পরের দিন তো আমার ছুটিই ছিল। এখন কি আমি অনুশীলন করতে পারি, নাকি আপনারা সমালোচনা করতেই থাকবেন? নিজের কাজে মন দিন।

শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে অবশ্য নেইমারের প্রথম গোলের পর ঘুরে দাঁড়ায় প্রতিপক্ষ। জোড়া গোল করে ২১ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠেন নেইমার। নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে সান্তোসকে সমতায় ফেরান এবং এক পয়েন্ট এনে দেন। বিশ্বকাপের ব্যর্থতা ও দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরাটা নেইমারের জন্য সহজ ছিল না। তবে প্রথম ম্যাচেই জোড়া গোল এবং নিজস্ব ভঙ্গিতে উদ্‌যাপন করে তিনি আবারও বুঝিয়ে দিলেনবিতর্ক যাই হোক না কেন, ফুটবল মাঠে এখনো তিনি অনন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প

জোড়া গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন নেইমার

আপডেট সময় ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬