ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ষ’ড়’য’ন্ত্র’কারীরা মানুষকে বি’ভ্রা’ন্ত করছে: সমাজকল্যাণমন্ত্রী সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান আইনমন্ত্রীর গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো বিএসএফ, ফেরত দিলো বিজিবি প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে মন্ত্রণালয়ের পোস্ট, ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যা কিছুই করুক, আত্মসমর্পণ না করার ঘোষণা কিউবার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল-ওয়াং ই বৈঠক: একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত-চীন বিশ্বজুড়ে অভিবাসন ভিসার আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র

হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

একসময় যে কক্ষে নিয়মিত হতো নানা প্রেস কনফারেন্স, জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই কক্ষই এখন পরিণত হয়েছে ইতিহাস জানার জায়গায়। বর্তমানে সেখানে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ভিড় করছেন জুলাই স্মৃতি জাদুঘরে।

সোমবার (২৪ আগস্ট) জাদুঘরের একই কক্ষের অতীত ও বর্তমানের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে ফারুকী জানান, একসময় এই কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হতো। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই চিত্র পুরোপুরি বদলে যায়। তার ভাষায়, তখন কক্ষজুড়ে ছিল জনতার ক্ষোভের চিহ্ন।

বর্তমানে কক্ষটির নাম দেওয়া হয়েছে ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন একাধিক প্রদর্শনীতে চলচ্চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে গত ১৬ বছরের ইতিহাস।

ফারুকী জানান, শুধু সাধারণ দর্শনার্থী নন, স্কুলশিক্ষার্থীরাও জাদুঘরটি দেখতে আসছেন। নির্ধারিত শনিবারের বাইরেও শিক্ষার্থীদের উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন মোস্তফা সরয়ার ফারুকী। তার তত্ত্বাবধানেই শুরু হয় ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

হাসিনার সেই ঘর এখন ‘মুনসুন থিয়েটার’, যা বললেন ফারুকী

আপডেট সময় ০৩:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬