ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এই রোমাঞ্চকর শিরোপা লড়াই।

বাংলাদেশ প্রথমে বোলিংয়ে দারুণ শুরু করলেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ১১ রানে হেরে মাঠ ছাড়ে। সেই জয়েই ফাইনালের টিকিট কাটে সালমান আঘার দল। এর ফলে দীর্ঘ ৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হতে যাচ্ছে।

এবারের আসরে ভারত শুরু থেকেই দাপট দেখিয়েছে। গ্রুপপর্বের তিন ম্যাচে জয় পেয়ে সহজেই সুপার ফোরে জায়গা করে নেয় তারা। সেখানেও টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করে নেয় সর্বাধিক সফল দলটি।

অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে ভারতের কাছে হেরেছিল। তবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেয় সহজেই। সুপার ফোরে আবারও ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করে তারা।

ভারত এখন পর্যন্ত ১১ বার এশিয়া কাপের ফাইনালে খেলেছে এবং জিতেছে ৮টি শিরোপা। অন্যদিকে পাকিস্তান ৫ বার ফাইনাল খেললেও শিরোপা জিততে পেরেছে মাত্র ২ বার। এবারের ফাইনালে তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে তৈরি হয়েছে ভিন্নমাত্রার উত্তেজনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ইতিহাসের প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান

আপডেট সময় ১০:৪৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫