ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

রেকর্ড ছয় সাইফ হাসানের, এশিয়া কাপে ৬৬ বলেও ছক্কা মারতে পারেননি ফিনিশার জাকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে দলটি। সবচেয়ে বেশি সমালোচনায় আছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক। ৬ ম্যাচে ৬৬ বল খেলে কোনো ছক্কা মারতে পারেননি তিনি। রান করেছেন মাত্র ৭১, স্ট্রাইক রেট ১০৭.৫৭। চার এসেছে কেবল ৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বাকিটা সময় ছিলেন একেবারেই ফ্লপ। অথচ এশিয়া কাপ শুরুর আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন জাকের।

অন্যদিকে সবার হতাশার মাঝে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটার নতুন রূপে ফিরেছেন এবারের এশিয়া কাপে। ৪ ম্যাচে ৪৪.৫০ গড় ও ১২৮.০৫ স্ট্রাইক রেটে করেছেন ১৭৮ রান। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান।

শুধু রানেই নয়, ছক্কা মারাতেও নজর কেড়েছেন তিনি। এবারের আসরে ১২টি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন সাইফ। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (১৭)।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩টি করে ছক্কা রয়েছে তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী ও তাওহীদ হৃদয়ের ব্যাটে। পারভেজ হোসেন মেরেছেন ২টি ছক্কা। টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসেও বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন সাইফের দখলে। তার ১২ ছক্কা টুর্নামেন্টের সামগ্রিক তালিকায় পঞ্চম সর্বোচ্চ। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ছিল ৭ ছক্কা, সাব্বির রহমানের ৫টি।

ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্যভ্রষ্ট হলেও সাইফ হাসানের উজ্জ্বল উপস্থিতিই এবারের এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র বড় প্রাপ্তি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

রেকর্ড ছয় সাইফ হাসানের, এশিয়া কাপে ৬৬ বলেও ছক্কা মারতে পারেননি ফিনিশার জাকের

আপডেট সময় ১২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫