ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ এআই ছবিতে নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়: প্রশ্ন পাটওয়ারীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণকে সেবা দেওয়া প্রতিষ্ঠানও এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে অসহায় কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে পাটওয়ারী এমন প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা উত্তর, বিশেষ করে মিরপুরে, এমন কোনো জনপ্রতিনিধি কি নেই, যিনি শিনা টানটান করে, মাথা উঁচু করে তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ কিংবা দুদু মিয়ার মতো জনগণের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন?

পাটওয়ারী লেখেন, অভিযোগ উঠেছে, একটি টিকাকেন্দ্রও ভেঙে ফেলা হয়েছে। প্রশ্ন হলো, জনগণের সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠানও কি এখন রাজনৈতিক ক্ষমতা, দখল আর দাপটের সামনে এতটাই অসহায়?ইসরায়েল গাজায় হাসপাতাল ধ্বংস করলে আমরা প্রতিবাদ করি উল্লেখ করে তিনি লেখেন, বিজেপির বিরুদ্ধে মসজিদ ধ্বংসের অভিযোগ উঠলে আমরা প্রশ্ন তুলি। কিন্তু নিজের শহরে জনগণের প্রয়োজনীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ উঠলে আমাদের বুকের পাটা কোথায় যায়?

ক্ষমতা কি এতটাই বড় হয়ে গেল, যে জনগণের অধিকার এতটাই ছোট হয়ে গেল? জনপ্রতিনিধির কাজ ক্ষমতাবানদের সামনে নত হওয়া নয়, জনগণের সামনে দাঁড়ানো বলেও পোস্টে উল্লেখ করেন এনসিপির এ নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস

সেবাদানকারী প্রতিষ্ঠানও কি দখল আর দাপটের সামনে অসহায়: প্রশ্ন পাটওয়ারীর

আপডেট সময় ০৫:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬