ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অতিরিক্ত মুরগির রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩ কোন চাঁদাবাজ এলে বেঁধে রাখুন, আমাকে ফোন দিনঃ ব্যবসায়ীদের প্রতি প্রতিমন্ত্রী পুতুল মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর সেনা দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে পুশ ইনের চেষ্টা, ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ একসঙ্গে র‍্যালি করলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা, বিতরণ হলো খেজুর-সেভেন আপ একটানা ৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৯ শিশু পেল সাইকেল উপহার ‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বরিশালে গৃহবধূকে ধর্ষণ, ৪ জনের মৃত্যুদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২২০৪ বার পড়া হয়েছে

এবার বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ  রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময়, ইজিবাইকে উঠলে চালক তাকে অন্য স্থানে নিয়ে যায়। নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।

পরদিন ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবার। ১২ নভেম্বর চারজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে, মামলার রায় দেন আদালত। তবে আসামি খোকন খান এখনও পলাতক রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত মুরগির রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

বরিশালে গৃহবধূকে ধর্ষণ, ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫