ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন ভাই মাহবুব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম বলেছেন, উপদেষ্টা মাহফুজ যদি সরকার হতে পদত্যাগ করেন; তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন।

শনিবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ‘জনতার উঠান বৈঠক’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বেঠকের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টার ভাই মাহবুব আলম বলেন, মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন; তাহলে এনসিপি থেকে নির্বাচন করবেন। রামগঞ্জের মানুষ আশা করছে—মাহফুজ এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করুক। ‘রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন মাহফুজ, সেগুলো ধারাবাহিকতা বজায় রাখবেন’ বলে উল্লেখ করেন মাহবুব আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন–পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহ প্রমুখ। উঠান বৈঠক শেষে পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন মাহবুব আলম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

স্বতন্ত্র না দলে যোগ দিয়ে নির্বাচনে যাবেন মাহফুজ, জানালেন ভাই মাহবুব

আপডেট সময় ০১:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫