রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নবঞ্চিত দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান—এতে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকরা এলাকাজুড়ে শোডাউন শুরু করলে, মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা পাল্টা অবস্থান নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করে। দুই গ্রুপই আলাদা মিছিল, স্লোগান ও অবস্থানের মাধ্যমে বিকেল থেকে রাত পর্যন্ত এলাকা সরগরম করে রাখে।
এতে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কায় পুলিশ দ্রুত এলাকায় মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এখনো বড় কোনো সংঘর্ষ হয়নি, তবে উত্তেজনার মাত্রা বিবেচনায় কড়া নজরদারি চলছে।
জেলা বিএনপির সিনিয়র নেতারা দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের বাইরে কোনো উত্তেজনা সৃষ্টি না করতে

ডেস্ক রিপোর্ট 

























