ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া

অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করলো চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। পাশাপাশি, সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে আটকে রাখার অভিযোগও অস্বীকার করেছে বেইজিং। মঙ্গলবার (২৬ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, জাংনান (অরুণাচল প্রদেশকে চীনের দেওয়া নাম) চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেইনি।

গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াং থংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ ওঠে। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তা ‘অবৈধ’ বলে দাবি করে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ওই ঘটনার প্রতিবাদ জানায় নয়াদিল্লি। ভারত বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন।

চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই নারীকে আটকানো হয়নি বা হয়রানি করা হয়নি। মাও নিং বলেন, আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে। কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সংরক্ষিত ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। চীনের অস্বীকারে এই বাস্তবতা বদলাবে না।

২০২৩ সালে চীন একই কারণে অরুণাচল প্রদেশের কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদকে ‘স্ট্যাপলড ভিসা’ দিয়েছিল, যেখানে পাসপোর্টে সিল না মেরে আলাদা কাগজে ভিসা দেওয়া হয়। ভারতীয় অঞ্চল হিসেবে স্বীকৃতি না দেওয়ার নীতির অংশ হিসেবে কাশ্মীরের অনেক বাসিন্দাকেও একই ধরনের ভিসা দিয়েছে চীন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, এনবিসি নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস

অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করলো চীন

আপডেট সময় ০৫:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫