ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার শিক্ষামন্ত্রীর সামনেই বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের হাতাহাতি ভারতে আন্দোলনে নামছে মুসলিমরা হামলা-ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন বিনামূল্যে পরীক্ষা করবে জামায়াতের প্রকৌশল বিভাগ — ঘোষণা আমীর ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সাম্প্রতিক কয়েক দফায় ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে বহু ভবন কেঁপে ওঠা, হেলে পড়া ও ফাটল ধরা ঘটনায় উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় বিনামূল্যে ভবন, বাসা, দোকানঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ভূমিকম্পের পর ভবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা স্বাভাবিক হলেও অবহেলা করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ফাটল, ভবন হেলে যাওয়া বা অস্বাভাবিক শব্দ—এ ধরনের লক্ষণ দেখা গেলে বিশেষজ্ঞ মূল্যায়ন জরুরি বলে সতর্ক করেন তিনি।

জামায়াত আমীর জানান, অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে তাদের প্রকৌশল বিভাগ। আপাতত এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকায় প্রদান করা হচ্ছে।

তিনি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, “নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ আমাদের দেশকে রহম করুন।”

জামায়াতের প্রকৌশল বিভাগের সেবার মধ্যে রয়েছে—প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, সাইট ভিজিট, দৃশ্যমান ক্ষতি চিহ্নিতকরণ, নিরাপত্তা নির্দেশনা, ভিডিও ডকুমেন্টেশন, প্রাথমিক রিপোর্ট এবং প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের ফাইনাল রিপোর্ট প্রদান।

ভবনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত বিশেষজ্ঞদের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি পেয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন বিনামূল্যে পরীক্ষা করবে জামায়াতের প্রকৌশল বিভাগ — ঘোষণা আমীর ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫