ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহকে কটূক্তি: বাউল শিল্পী আবুল সরকারের সমালোচনা করলেন মৌসুমী আক্তার সালমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা বাউল শিল্পী আবুল সরকারের আল্লাহকে নিয়ে করা কটূক্তিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, “যারা বাউল শিল্পী, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যা পুরো শিল্পী সমাজকে লজ্জার মধ্যে ফেলে। আমাদের লজ্জার দায় আপনাদের জন্য নেওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “প্রভুকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে লাগে, আমাদের বুকে আঘাত লাগে। মা-বাবাকে গালি দিলে কেউ সহ্য করতে পারে না, সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো বান্দারা নিশ্চয়ই চুপ থাকবে না।”

মৌসুমী আক্তার সালমা যোগ করেন, “আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে অপমান করবেন। এতে পুরো শিল্পী সমাজ কলঙ্কিত হবে। আমরা আপনার জন্য এমন কলঙ্ক সহ্য করতে পারব না।”

তিনি আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না। “একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া-পাওয়া থাকবে না। তাহলে সে কিসের সাধক, কিসের বাউল?”

মৌসুমী আক্তার সালমা আরও বলেন, “অনেক সময় কথা বলতে বলতে ভুল হয়ে যায়। কিন্তু আবুল সরকারের ভিডিওটি দেখার পর মনে হয়নি এটি কোনো ভুলভাল কথা বা মিসটেক। বরং মনে হচ্ছে তিনি নির্দ্ধিধায় আল্লাহর সঙ্গে কৌতুক করছেন। একজন বাউলের এমন আচরণ আমি কখনোই মানতে পারি না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহকে কটূক্তি: বাউল শিল্পী আবুল সরকারের সমালোচনা করলেন মৌসুমী আক্তার সালমা

আপডেট সময় ০৮:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫