ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি ফয়সাল আমার কাছে অনেক রাতে আসতেন, সকালে চলে যেতেন: রিমান্ডে স্ত্রী সামিয়া চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

ভূমিকম্পের পর বিনামূল্যে ভবন নিরাপত্তা যাচাই সেবা চালু করলো জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সম্প্রতি ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর তৈরি হওয়া আতঙ্কের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ নতুন উদ্যোগ নিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ভূমিকম্পের পর ভবন, বাসা, দোকান বা অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে বিশেষ “ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান” সেবা চালু করা হয়েছে।

ডা. শফিকুর রহমান ফেসবুকে জানিয়েছেন, ফাটল, হেলে যাওয়া বা অস্বাভাবিক কম্পন দেখা দিলে অবহেলা করা বিপজ্জনক। এ ধরনের লক্ষণ দেখা দিলে বিশেষজ্ঞ মূল্যায়ন নেওয়া জরুরি।

জামায়াতের প্রকৌশল বিভাগের সেবার মধ্যে রয়েছে—

  • ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন
  • প্রয়োজনবোধে সাইট পরিদর্শন
  • দৃশ্যমান ক্ষতি ও সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়
  • নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় পরামর্শ
  • ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট
  • প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান

ডা. শফিকুর রহমান বলেন, “আপনার মূল্যবান স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আর দেরি নয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে দ্রুত সেবা গ্রহণ করুন। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ আমাদের রক্ষা করুন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক

ভূমিকম্পের পর বিনামূল্যে ভবন নিরাপত্তা যাচাই সেবা চালু করলো জামায়াত

আপডেট সময় ০৯:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫