ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু

বিচারপতিদের ফোনে হুমকি: যশোরে ৩১৭ ভারতীয় সিমসহ যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তিন বিচারপতি ও প্রসিকিউশনকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় যশোর থেকে বাবুল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৪ নভেম্বর) ভোরে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় মোবাইল কোম্পানির মোট ৩১৭টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা জানান, নম্বরগুলো ভারতীয় হলেও হুমকির ফোনগুলো এসেছে বাংলাদেশ থেকেই। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এর আগে ভোলায় আরেকজনকে আটক করা হয়।

গ্রেপ্তার বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুরের নোয়ালি গ্রামের মো. চাঁদ আলী বিশ্বাসের ছেলে। তিনি যশোর শহরে ভাড়া বাসায় থাকতেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, ভোরে খবর পাওয়া যায় একটি বাড়িতে অবৈধ ভিওআইপি মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে টেলিযোগাযোগের কাজ চলছে। অভিযান চালানো হলে তিনজন পালিয়ে গেলেও বাবুল হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে একটি ডেল ল্যাপটপ, ভিওআইপি যন্ত্র, ৩১৭টি ভারতীয় সিম, দুটি বাংলাদেশি সিম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

চলমান তদন্তের অংশ হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

বিচারপতিদের ফোনে হুমকি: যশোরে ৩১৭ ভারতীয় সিমসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫