ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

তিন দিনব্যাপী বার্ষিক চরমোনাই মাহফিল আজ বুধবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে। গত শতকের ২০-এর দশকে সূচনা হওয়া এই মাহফিল এখন দেশের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পরিচিত। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ জোহরের নামাজের পর বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান আমীরুল মুজাহিদিন ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও সমাপনী বয়ান করবেন পীর সাহেব চরমোনাই, আর মধ্যবর্তী বয়ানগুলো করবেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদের আয়োজনে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দ্বিতীয় দিনের সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে উলামা সম্মেলন, আর তৃতীয় দিনের একই সময়ে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত।

১৯২৪ সালে শুরু হওয়া এ ধারার প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম ১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন, যা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত। দেশের আধ্যাত্মিক ও রাজনৈতিক অঙ্গনে চরমোনাই তরিকার প্রভাব এখনো গুরুত্বপূর্ণ।

মাহফিলে আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত থাকবেন সহস্রাধিক স্বেচ্ছাসেবক। থাকছে একশত শয্যার অস্থায়ী হাসপাতাল, দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্স, পুলিশ–আনসারসহ নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের প্রস্তুত টিম। উল্লেখ্য, মাহফিলের গণমাধ্যম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিল

আপডেট সময় ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫