ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“দুনিয়ার মোহই সব অন্যায়ের মূল—চরমোনাই পীরের মাহফিল উদ্বোধনী বয়ান”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন—আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন দায়িত্ব ও আমানত পালনের পরীক্ষা দিতে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই মানুষের প্রকৃত সফলতা। তিনি বলেন, চরমোনাইয়ের মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে নয়; বরং আল্লাহর দেওয়া দায়িত্ব-কর্তব্য স্মরণ করিয়ে মানুষকে আত্মশুদ্ধির পথে ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য।

বুধবার জোহরের নামাজের পর তিন দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই সতর্ক করে বলেন, “দুনিয়াবি স্বার্থ নিয়ে এখানে আসার প্রয়োজন নেই। কেউ যদি সে নিয়তে এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুত হোন। মনে রাখবেন, দুনিয়ার মোহই সকল অন্যায়ের কারণ।”

তিনি আরও বলেন, যারা প্রথমবার চরমোনাইতে এসেছেন, তারা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখেরাতকে প্রাধান্য দিন। অন্তর থেকে বড়ত্ব, অহংকার দূর করে আল্লাহর পথে নিজেকে বিলীন করতে হবে। সদা জিকিরের মাধ্যমে হৃদয়কে সতেজ রেখে আল্লাহর ওলী হওয়ার প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাও ইসলামের আলোকে পরিচালিত হলেই সত্যিকারের মুক্তি আসবে।

উদ্বোধনী বয়ানের পর তিনি মাহফিলের নিয়ম-কানুন তুলে ধরেন। মাহফিল উপলক্ষে সকাল ৮টা থেকে কয়েক হাজার হালকায় মুসল্লীদের সালাতসহ ইসলামের মৌলিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মুসল্লীদের সেবায় ১০০ শয্যার স্থায়ী মাহফিল হাসপাতাল চালু করা হয়েছে, যেখানে ১৩ জন বিশেষজ্ঞসহ ৪০ জন চিকিৎসক সেবা দিচ্ছেন। রয়েছে ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ-অ্যাম্বুল্যান্স। মাঠে অসুস্থ হলে দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিশেষ স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

দুটি বড় মাঠে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব স্পেশাল টিম। প্রতিটি মাঠে হারানো ব্যক্তির সন্ধানে আলাদা ক্যাম্পও চালু করা হয়েছে।

আগামী ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে পীর সাহেবের আখেরি বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের কার্যক্রম শেষ হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দুনিয়ার মোহই সব অন্যায়ের মূল—চরমোনাই পীরের মাহফিল উদ্বোধনী বয়ান”

আপডেট সময় ০৬:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫