ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী, অতঃপর… শাপলা গণহত্যা: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জামায়াত-এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আট দলীয় জোটের কলেবর আরও বড় হতে পারে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের সঙ্গে আসনভিত্তিক সমঝোতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হতে পারে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও দু-একদিন সময় লাগবে।
আট দলীয় জোটের নেতারা জানান, মনোনয়নপত্র উত্তোলনের শেষ সময় পর্যন্ত যদি চূড়ান্ত সমঝোতা না হয়, তাহলে প্রার্থী প্রত্যাহারের আগেই আসন ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার, নির্বাচন-পূর্ব গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে আন্দোলনে থাকা দলগুলো এবার সেই ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে চায়।
জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, আসনভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে নতুন দলগুলোর আগ্রহের কারণে আলোচনায় কিছু পরিবর্তন আসছে। এনসিপিসহ আরও কয়েকটি দল এই জোটের সঙ্গে নির্বাচনি সমঝোতায় আগ্রহ প্রকাশ করেছে, যা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে আট দল।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন,
“অনেক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে। আমরা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছি।”
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন,
“এনসিপিসহ আরও দুটি দল যুক্ত হলে সেটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি। এতে আমাদের প্ল্যাটফর্ম আরও বড় হবে। আসন কমলেও আমরা অসন্তুষ্ট হব না।”
আট দলের নেতারা জানান, নতুন দলগুলোর জন্য প্রয়োজন হলে আসন ছাড় দিতেও তারা প্রস্তুত। তাদের মতে, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং ইসলামপ্রিয় জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বৃহত্তর ঐক্যই সময়ের দাবি।
আন্দোলনরত আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন,
“আমরা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ইসলামি শক্তি। সবাইকে অন্তর্ভুক্ত করে জুলাই সনদের সংস্কার প্রশ্নে গণভোটে বিজয় অর্জন এবং আসন জয়ের মাধ্যমে সরকার গঠন ও দেশ গড়ার লক্ষ্যেই এগোচ্ছি।”
নতুন জোটের কাঠামো ও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আগামী দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে চারজন আহত

জামায়াত-এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

আপডেট সময় ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫