ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, ধসে পড়েছে বহু ভবন কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা পুশই’নের শি’কার রোজিনা কাঁদছে,’মা, আমি বাঁচ’ব না। এখানে কোনো খাবার নেই, কিছুই নেই। চারদিকে শুধু তীব্র রোদ পো’ড়া-মা, তুমি কিছু করো…’ বিশ্বকাপে ইরান দলের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর শর্ত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল ঘিরে গ্রেপ্তার ৪৭,ওসি ক্লোজড জনরোষ ও পচা ডিম ছোড়ার ভয়ে বৈঠক বাতিল করলেন মমতা

হিরো আলমকে বুকে জড়িয়ে যা বললেন রিয়ামনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২৮২৭ বার পড়া হয়েছে

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার স্ত্রী রিয়ামনি দ্রুত বগুড়ার উদ্দেশে রওনা হন।

বগুড়ায় পৌঁছে স্বামীর পাশে গিয়ে রিয়ামনি তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন এবং একটি আবেগঘন স্ট্যাটাসে লেখেন:
“সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।”

এরপর জাগো নিউজকে দেওয়া এক মন্তব্যে রিয়ামনি বলেন,
“বগুড়া এসে তার (হিরো আলম) সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাব।”

পারিবারিক একটি সূত্র জানায়, হিরো আলম ও রিয়ামনির মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্য সম্পর্কের টানাপড়েন চলছিল। মানসিক চাপে থাকা হিরো আলম হতাশাগ্রস্ত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে যান হিরো আলম। সেখানে রাতেই রিয়ামনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রিয়ামনি বলেন,
“আমি যখন খবর পাই তখনই রওনা দিই। শুনেছি, সে বন্ধুর বাসায় ছিল। এখন ঢাকায় নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য। এখনো ওর মানসিক অবস্থা ভালো না।”

এ বিষয়ে এখনো চিকিৎসকদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, ধসে পড়েছে বহু ভবন

হিরো আলমকে বুকে জড়িয়ে যা বললেন রিয়ামনি

আপডেট সময় ০৫:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫