ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি?

বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বিগত সময়গুলোর মতো এবারের বাজেট উপস্থাপনের পরমানি না, মানবো নাস্লোগান ওঠেনি মন্তব্য করে একে ইতিবাচক হিসেবে দেখছেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, সমালোচনা গঠনমূলক হতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যের শুরুতেসুন্দর বাজেটদেওয়ায় অর্থমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানান জয়নুল আবদীন ফারুক। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আজকের অর্থমন্ত্রী বলেছিলেন— ‘শেখ হাসিনা ভোট চোর আজ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের অর্থমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমানের পরিচালনায় ক্যাবিনেট থেকে পাস করা একটি চমৎকার বাজেট উপস্থাপন করেছেন।

বাজেট নিয়ে বিরোধীদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে ফারুক বলেন, বহু বাজেট দেখেছি, কিন্তু এবার আমার একটা জিনিস ভালো লেগেছে যে, বাজেট উপস্থাপনের পরমানি না, মানবো নাআওয়াজটা আসেনি। সমালোচনা আপনারা করুন, জবাব আমরা দেব। কিন্তু সমালোচনা গঠনমূলক হতে হবে। অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক বক্তব্যের জবাবে ফারুক একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ইসলাম নিয়ে কথা বলার দরকার নাই। নিজেরাই বিচার করেন, আপনারা ৭১ সালে কোথায় ছিলেন? স্বাধীনতার একদিন আগে কারা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংগঠিত করেছিল? কারা দেশকে বুদ্ধিশূন্য করতে চেয়েছিলবিষয়গুলো নজরে আনতে হবে।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করার পাশাপাশি৭১কে ভোলা যাবে না মন্তব্য করে অর্থমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর জোর দাবি জানান ফারুক। তিনি বলেন, ‘অন্তত মুক্তিযোদ্ধাদের ভাতাটা বাড়িয়ে দিন, যাতে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখা থাকে।বাজেটে বিভিন্ন খাতের বরাদ্দের প্রশংসা করে সরকার দলীয় এই সংসদ সদস্য বলেন, দেশের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ শয্যায় রূপান্তরিত করার বাস্তব পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের সংকটে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত করতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নারী সমাজের উন্নয়ন ও তরুণদের বেকারত্ব দূরীকরণে বাজেটের নির্দেশনার প্রশংসা করেন ফারুক। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এই সংসদ যৌথভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে ফারুক বলেন, বিগত ১৬ বছর যারা দেশ শাসন করেছে তারা গণতন্ত্রকে নস্যাৎ করেছে, মানুষকে নিষ্পেষিত করেছে। গত ১৭ বছরে ইলিয়াস আলীসহ অনেকে গুম হয়েছেন। আসুন সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে দেশ গড়ি। বাংলাদেশ সবার আগে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন

আপডেট সময় ০২:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬