ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

নির্বাচনে সব ইসলামি দল জোটবদ্ধ হবে: প্রত্যাশা খেলাফত মজলিসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এবার নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে আগামী নির্বাচনে সব ইসলামি দল জোটবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের৷ আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে জোটবদ্ধ ইসলামি দলগুলোর একক প্রার্থী দেয়া হবে বলেও জানান তিনি৷

গতকাল শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সাধারণ অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব।

এসময় একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর ব্যাপারে দায়িত্বশীল মন্তব্য করা প্রয়োজন যে কোনো দলের শীর্ষ নেতাদের।

রাজনৈতিক দলগুলোর অন্তর্কলহ দেশে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে বলেও মনে করেন ড. আহমদ আবদুল কাদের। একইসঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের ঘটনায় নিন্দা প্রকাশ করে এ ঘটনায় সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান খেলাফত মজলিসের মহাসচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী

নির্বাচনে সব ইসলামি দল জোটবদ্ধ হবে: প্রত্যাশা খেলাফত মজলিসের

আপডেট সময় ১০:১৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫